ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে ‘দহন’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : নানা বিষয়কে কেন্দ্র করে ডাকা হয়ে থাকে হরতাল। এতে করে অনেক সময় বিপাকে পড়েন সাধারণ জনগণ। শুধু তাই নয়, হরতাল মাঝে মাঝে ভয়াবহ বিপদও ডেকে আনে। এমন বিষয় নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘দহন’ সিনেমা। দ্রুত গতিতে চলছে সিনেমাটির কাজ।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ নভেম্বর সিনেমাটি সারাদেশে ‍মুক্তি পাবে বলে জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র জানিয়েছেন। মুক্তিকে সামনে রেখে এরই মধ্যে এ সিনেমার ফাস্ট লুক প্রমো ও ‘হাজীর বিরিয়ানি’ শিরোনামে একটি গান প্রকাশ করা হয়েছে। এতে কলকাতার আকাশ সেনের সঙ্গে র‌্যাম্পে কণ্ঠ দিয়েছেন সিয়াম।
এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এই প্রথমবার নিজের কণ্ঠে গান তুললাম। এটা সত্যিই খুব ভালো লাগার। আমি র‌্যাম্পের অংশটুকু গেয়েছি। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’
রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি। এছাড়াও এতে অভিনয় করছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। এর চিত্রনাট্য রচনা করছেন দেলোয়ার হোসেন দিল।