ঢাকাMonday , 22 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গলেই বিদায় নেবেন হেরাথ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ১৯ বছর আগে শ্রীলঙ্কার গলে টেস্ট অভিষেক হয়েছিল রঙ্গনা হেরাথের। এবার সেই গলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন লঙ্কান এ সফল স্পিনার। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যেকার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ৬ নভেম্বর গলে শুরু হবে।
ঘরের মাঠে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ থাকলেও কেবল প্রথম ম্যাচ খেলেই অবসরে যাওয়ার কথা নির্বাচকদের জানিয়েছেন হেরাথ। নিজের বিদায়ী ম্যাচে অসাধারণ এক মাইলফলকের সামনে তিনি। গলের মাঠে এ পর্যন্ত ৯৯টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। এই মাঠে আর একটি উইকেট পেলে স্বদেশি কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের ১০০ উইকেটের মাইলফলকের কীর্তি ছুঁবেন বাঁহাতি এ স্পিনার।
শ্রীলঙ্কার জার্সিতে ৯২টি টেস্ট ম্যাচ খেলে ৪৩০ টি উইকেট সংগ্রহ করেছেন হেরাথ। টেস্টে ম্যাচে তার ক্যারিয়ার সেরা বোলিং ৯/১২৭। সবকিছু ঠিক থাকলে ইংলিশদের বিপক্ষেই নিজের শেষ ম্যাচ খেলে সাদা পোশাককে বিদায় বলবেন ৪০ বছর বয়সি এ তারকা।
মুত্তিয়া মুরালিধরনের পর টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হেরাথ। ৮০০ উইকেট নিয়ে চূড়ায় রয়েছেন মুরালিধরন। ৪৩০ উইকেট নিয়ে পরের অবস্থানটিই হেরাথের। এছাড়া বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় তৃতীয় অবস্থানে হেরাথ। ৫৬৪ উইকেট নিয়ে জেমস অ্যান্ডারসন প্রথম ও ৪৩৩ উইকেট নিয়ে স্টুয়ার্ড ব্রড দ্বিতীয় অবস্থানটি ধরে রেখেছেন।