ঢাকাSunday , 21 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহ’র গোলে জিতল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে হার্ডার্সফিল্ড টাউনের মুখোমুখি হয় লিভারপুল। যদিও অলরেডরা তাদের সেরাটা দিয়ে খেলতে পারেনি। তবুও ১-০ গোলে জয় পেয়েছে তারা। জয়সূচক একমাত্র গোলটি করেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ।
ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন সালাহ। এ সময় ডি বক্সের সামনে থেকে বক্সের ভেতরে সালাহকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দেন জর্দান শাকিরি। সালাহ পেনাল্টি বক্সের সামনে বল পেয়ে কোণাকুনি শট নেন। বাম কোনার পোস্টে লেগেও বল জালে আশ্রয় নেয়। এটা ছিল ইংলিশ ফুটবলে সালাহ’র ৫০তম গোল।
ম্যাচ শেষে সালাহ বলেন, ‘আমি গোল না পেলেও আমি উদ্বিগ্ন হই না। আসলে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দল। আমি যতক্ষণ দলকে সহায়তা করতে পারি, করি। সুতরাং আমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আজ আমি গোল পেয়েছি। ভালো লাগছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলকে ফল পেতে সহায়তা করা। আমরা এখন সঠিক পথেই আছি।’
এই জয়ের ফলে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের সমতা এনেছে লিভারপুল। ৯ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৩ পয়েন্ট। লিভারপুলেরও তাই। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।