ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিজারেই সরকার’র বাজিমাত

Link Copied!

বিনোদন ডেস্ক : তামিল সুপারস্টার বিজয় থালাপাতি। দর্শক মাতাতেসরকার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। গতকাল সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আর টিজারেই বাজিমাত করেছেন তিনি।
অ্যাকশনে ভরপুর ও চমৎকার কিছু সংলাপ নিয়ে তৈরি হয়েছে টিজারটি। দেড় মিনিট দৈর্ঘ্যের এ টিজার প্রকাশের পর রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত ইউটিউবে কম সময়ে সবচেয়ে দ্রুত এক মিলিয়ন লাইক পাওয়া সিনেমার টিজার এটি। এছাড়া ভিউ হওয়ার দিক থেকেও এগিয়ে সরকার’র টিজার
এদিক থেকে বহুল আলোচিত অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার ও থাগস অব হিন্দোস্তান সিনেমাকেও পেছনে ফেলেছে বিজয়ের সরকার। ইউটিউবে যেখানে এক মিলিয়ন লাইক পেতে অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার ও থাগস অব হিন্দোস্তান সিনেমার যথাক্রমে লেগেছে ২৪ ঘণ্টা এবং ৩ দিন, সেখানে সরকার সিনেমাটির লেগেছে মাত্র ২৯২ মিনিট। শুধু তাই নয়, মাত্র সাড়ে পাঁচ ঘণ্টায় টিজারটির ভিউ হয়েছে ১০ মিলিয়ন।
সরকার সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। এতে আরো অভিনয় করেছেন-কীর্তি সুরেশ, বরালক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান। চলতি বছর দীপাবলী উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
দেখুন : সরকার সিনেমার টিজার