ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাকে বিয়ে করছেন প্রভাস?

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান প্রভাস। দীর্ঘ চার বছর সিনেমাটির জন্য সময় দিয়েছেন এ অভিনেতা। সিনেমাটির প্রতি মনোযোগ যেন নষ্ট না হয় এ জন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়।
‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর প্রভাসের বিয়ে নিয়ে জল ঘোলা কম হয়নি। কিন্তু এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। এবার শোনা যাচ্ছে, বিয়েতে সম্মতি দিয়েছেন প্রভাস। আর যার সঙ্গে বিয়ে হচ্ছে সেই মেয়েটি তার আত্মীয়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বিশ্বস্ত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রভাস বিয়েতে সম্মতি দিয়েছেন। মেয়েটি তার আত্মীয়। ভারতের অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় মেয়েটির বাড়ি। তারা পারিবারিকভাবে অনেক প্রভাবশালী। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, বোঝাপড়ার জন্য প্রভাস ও মেয়েটি কথাও বলেছেন। খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আগামী ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন। এদিন আনুষ্ঠানিকভাবে খবরটি জানানো হবে। বাগদান ও বিয়ের দিন এখনো নির্ধারণ করা হয়নি।
এর আগে গুঞ্জন চাউর হয়, ‘বাহুবলি’ সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন প্রভাস। তবে এ গুঞ্জন সত্য নয় বলে জানান তারা। এরপর ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মেয়ের সঙ্গে প্রভাসের বিয়ে ঠিক হয়েছে বলে খবর রটে। কিন্তু এ অভিনেতার চাচা কৃষ্ণা রাজু বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন। তারপর শোনা যায়, ভারতীয় এক শিল্পীপতির নাতনিকে বিয়ে করছেন প্রভাস। কিন্তু সেসবই গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থেকেছে।