ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে অক্ষয়-বিদ্যা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী অক্ষয় কুমার ও বিদ্যা বালান। দীর্ঘ বিরতির পর নতুন একটি সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে তাদের। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ভারতীয় উপগ্রহ ‘মঙ্গলায়ন’ মহাকাশে পাঠানোর অভিযানকে নিয়ে সিনেমার গল্প তৈরি হয়েছে। সিনেমাটিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানকে বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে। এটি পরিচালনা করবেন আর. বালকি।
তবে সিনেমাটিতে অক্ষয়ের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন না বিদ্যা। বিজ্ঞানীর চরিত্রে অভিনয়ের জন্য আরো তিনজন অভিনেত্রীকে খুঁজছেন নির্মাতা। সিনেমায় তাদের প্রত্যেকের চরিত্রও বেশ গুরুত্বপূর্ণ। নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং আগামী বছর জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মঙ্গলায়ন মহাকাশযানটি ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর থেকে মঙ্গলের কক্ষপথে ঘুরছে। এই যানটি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২০১৩ সালের ৫ নভেম্বর মহাকাশে পাঠিয়েছিল। এটি একটি ‘প্রযুক্তি প্রদর্শক’ অভিযান। এর লক্ষ্য গ্রহ থেকে গ্রহে চলাচলের উপযুক্ত যানের উপযোগী নকশা, পরিকল্পনা, পরিচালনা ও কার্যক্রমের বিকাশ ঘটানো।
এদিকে এর আগে হে বেবি, ভুল ভুলাইয়া সিনেমায় অক্ষয় ও বিদ্যা বালানকে একসঙ্গে দেখা গেছে। অক্ষয় অভিনীত ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা ও থ্যাংক ইউ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন বিদ্যা। এছাড়া শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম সিনেমার গানে বিদ্যাকে ও একটি ক্যামিও চরিত্রে অক্ষয়কে দেখা গেছে।