ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ে নয় রণবীরের মনোযোগ অন্যকিছুতে

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার বিয়ে নিয়ে বলিপাড়ায় চলছে জোর গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এ কথিত প্রেমিক জুটি।
চলতি বছরের জানুয়ারিতে এ জুটিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এরপর গুঞ্জন ওঠে, নভেম্বরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-দীপিকা। ইতালির লেক কোমোতে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দিন যত ঘনিয়ে আসছে রণবীর-দীপিকার বিয়ে নিয়ে আলোচনা তত জোরালো হচ্ছে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে রণবীর সিং বলেন, ‘বর্তমানে সিনেমাতে আমি যা করছি সেটিতেই আমার মনোযোগ। পরপর কয়েকটি সিনেমা করছি। আমি সৌভাগ্যবান এমন অসাধারণ কয়েকটি সিনেমা হাতে পেয়েছি এবং এগুলোকে খুবই গুরুত্ব দিচ্ছি। সিনেমা নির্মাণের ব্যাপারে আমি কিছুটা অবদান রাখতে চাই এবং ভালো সিনেমা উপহার দিতে চেষ্টা করছি। সুতরাং, এখন আমার মনোযোগ অভিনয় ও সিনেমাতে।’
সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমায় অভিনয় করার সময় বলিপাড়ায় রণবীর-দীপিকার প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর তাদের প্রেম, বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। তবে এ বিষয়ে নিশ্চিত করে কোনো কথা বলেননি তারা।