ঢাকাSaturday , 20 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হ্যাজার্ডকে ম্যানইউতে দেখলে খুশি হবেন মরিনহো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ইডেন হ্যাজার্ড ও হোসে মরিনহো। স্টামফোর্ড ব্রিজে থাকাকালীন বেলজিয়াম এ তারকাকে খুব ভালো ভাবেই চিনেছেন মরিনহো। হ্যাজার্ডকে এবার ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে দেখলে খুশি হবেন বলে জানিয়েছেন পর্তুগিজ কোচ মরিনহো।
ম্যানইউর প্রতি হ্যাজার্ডের আগ্রহের পরই এমনটা বলেছেন মরিনহো। গত সপ্তাহে হ্যাজার্ড বলেছিলেন, বর্তমান কোচের অধীনে ম্যানইউতে একদিন খেলতে পারেন তিনি। তার এমন আগ্রহের পর তাকে ওল্ড ট্রাফোর্ডে স্বাগত জানিয়েছেন ম্যানইউ কোচ মরিনহো।
হ্যাজার্ডকে স্বাগত জানিয়ে মরিনহো বলেন, ‘হ্যাজার্ডকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে দেখলে আমি খুশি হবো। তবে আমার মনে হয় না চেলসি তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করবে। ইতিহাস বলে হ্যাজার্ড যখন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয় তখনই চ্যাম্পিয়ন হয় চেলসি। এটা আমার ও বর্তমানে অ্যান্তেনিও কন্তের ক্ষেত্রেও হয়েছে। চলতি মৌসুমেও এমনটা হচ্ছে। হ্যাজার্ড এখনও প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়। চেলসি লিগের শীর্ষ দল কারণ হ্যাজার্ড এমন একজন খেলোয়াড় যে বড় ব্যবধান তৈরি করতে পারে।’