ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে নেই গাপটিল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন মার্টিন গাপটিল। গোড়ালির চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার।
গোড়ালিতে পাওয়া এই চোট খুব পুরণো নয় গাপটিলের। প্রথম শ্রেণির ক্রিকেটের অকল্যান্ডের হয়ে খেলতে নেমে এ সপ্তাহে চোটকে সঙ্গী করেছেন তিনি। সদ্য পাওয়া এ চোটের কারণে কমপক্ষে ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে আগামী ৩১ পাকিস্তানকে স্বাগত জানাবে কিউইরা। দলটির সীমিত ওভারের দুই সিরিজেই দলে ছিলেন গাপটিল। গত ফেব্রুয়ারিতে এডেন পার্কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন টপঅর্ডার এ ব্যাটসম্যান।
দলের ফর্মে থাকা ওপেনার গাপটিলের ইনজুরি নিয়ে কিউই নির্বাচক গাভিন লার্সেন বলেন, ‘মার্টিনের জন্য এটা দুঃখজনক। ইনজুরির কারণ তাকে কিছু সময় দিতে হবে। আশা করছি গ্রীষ্মের পুরো সময় জুড়ে আমরা তাকে ফিট পাবো।’