ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চোট কাটিয়ে লিভারপুলের অনুশীলনে সালাহ-ফন ডিক

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের বিরতিতে দেশের জার্সিতে খেলতে গিয়ে চোটকে সঙ্গী করেছিলেন মোহাম্মদ সালাহও ভিরজিল ফন ডিক। তবে চোট কাটিয়ে এই দুই তারকা লিভারপুলের অনুশীলনে ফেরার এখন কিছুটা স্বস্তিতে ক্লাবটির কোচ ও সমর্থকরা।
বৃহস্পতিবার লিভারপুলের অনুশীলনে যোগ দিয়েছিলেন আক্রমণভাগের অন্যতম সেরা তারকা সালাহ। তার সঙ্গে দেখা গেছে ডাচ ডিফেন্ডার ফন ডিককেও।
মিশরের হয়ে আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে খেলতে নেমে চোট পেয়েছিলেন সালাহ। অন্যদিকে উয়েফা নেশনস লিগের ম্যাচে চোট পান ডাচ ডিফেন্ডার ফন ডিক।
লিভারপুলের চোটে থাকা খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা। তাদের মধ্যে সালাহ ও ফন ডিক শনিবার মাঠে নামার জন্য প্রস্তত থাকায় কিছুটা স্বস্তিতে থাকতে পারেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ। তবে ন্যাবি কেইটার হ্যামস্ট্রিং ও সাদিও মানের হাতের চোট এখনো সেরে না উঠায় চিন্তা কমছে না লিভারপুল কোচের।
এক দুই সপ্তাহ আগেও ফুরফুরে অবস্থা ছিল লিভারপুল শিবিরে। কিন্তু আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার পর দলটির বেশ কিছু খেলোয়াড় চোটে পড়েন। এ নিয়ে লিভারপুল কোচ বলেন, ‘দেড় সপ্তাহ আগেও প্রত্যেকে নিজেদের অবস্থান নিয়ে সুখী ও সন্তুষ্ট ছিল। দেড় সপ্তাহ পরে এসে আমরা অনকেগুলো খেলোয়াড়কে মিস করছি। এই ধরনের পরিস্থিতি আমরা সহজেই পরিবর্তন করতে পারি না।’