ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনিলের মতো হতে চান সাইফ

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান। বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। তবে বয়স নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি। এ অভিনেতা জানিয়েছেন, অনিল কাপুরের মতো হতে চান তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাইফ আলী খান বলেন, ‘আমি ভাবি, খুব শিগগির আমার বয়স ৫০ হবে, এরপর ৬০, তারপর ৭০ এবং এক সময় মারা যাব। অবশ্যই এটি খুব উদ্বেগের বিষয়। কিন্তু আমি যতই মৃত্যু ও বয়স বেড়ে যাওয়া নিয়ে ভাবি, সবকিছু ততই স্বাভাবিক মনে হয়। আমার মনে হয় ৬০ বছর বয়সেও আমি ঠিক থাকব, আমি এর সাথে মানিয়ে নিব।’
তিনি আরো বলেন, ‘এখন আমার বয়স ৪৮ আর অনিল কাপুরের বয়স ৬০। যখন অনিল কাপুরের সমান বয়স হবে আমি তার মতো হতে চাই। আপনি যখন ভয় পাওয়া বন্ধ করে দিবেন, বর্তমান নিয়ে বেঁচে থাকার সিদ্ধান্ত নিবেন, তখন এগুলো নিয়ে আপনার দুশ্চিন্তা হবে না।’