ঢাকাFriday , 19 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে সামান্থা-সুরিয়া?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা সুরিয়া। বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এ অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার ব্যবসাসফল সিনেমা ‘মিস গ্র্যানি’। তেলেগু ভাষায় এটি রিমেক হচ্ছে। এতে সামান্থা ও সুরিয়া একসঙ্গে অভিনয় করবেন। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন সামান্থা রুথ প্রভু। আর নাগা সুরিয়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটি পরিচালনা করবেন নন্দিতা রেড্ডি। আর যৌথভাবে এটি প্রযোজনা করবেন সুরেশ বাবু ও সুনিতা। আগামী ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে পরিচালক কিংবা প্রযোজকের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খুব শিগগির তারা আনুষ্ঠানিক ঘোষণা দিবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
সামান্থা বর্তমানে তেলেগু ভাষার রোমান্টিক-কমেডি ঘরানার নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং করছেন। এতে স্বামী নাগা চৈতন্যর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া তামিল ভাষার ‘সুপার ডিলাক্স’ সিনেমার কাজও তার হাতে রয়েছে।
অন্যদিকে ২০১১ সালে তেলেগু ভাষার ‘ক্রিকেট গার্লস অ্যান্ড বিয়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সুরিয়া। এরপর বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দেন তিনি। চলতি বছর সুরিয়া অভিনীত ‘চলো’, ‘দিয়া’সহ আরো তিনটি সিনেমা মুক্তি পেয়েছে।