ঢাকাWednesday , 17 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জটিলতা কাটিয়ে মুক্তি পাচ্ছে ‘নায়ক’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান নির্মাণ করেছেন ‘নায়ক’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও নবাগত অধরা খান। এ সিনেমার মাধ্যমে নবাগত অধরার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে।
গত ১২ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা থাকলেও আইনি জটিলতায় আটকে যায়। তবে আশার কথা হলো-সব জটিলতা কাটিয়ে আগামী ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘নায়ক’ সিনেমাটি। এটি দেশের প্রায় ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান আরিফ জাহান।
এ প্রসঙ্গে আরিফ জাহান বলেন, ‘এখনো হল বুকিং চলছে। তবে আমরা ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাচ্ছি। শেষ পর্যন্ত কতটি হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে তা আগামীকাল চূড়ান্তভাবে জানাতে পারব। তবে হল মালিকদের সঙ্গে কথা হয়েছে। হয়তো ৮০টির মধ্যে সীমাবদ্ধ থাকব।’
যাদুর কাঠি মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় বাপ্পি-অধরা ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, অমিত হাসান, সুব্রত, রেহেনা জলি প্রমুখ।