ঢাকাTuesday , 16 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিকাকে নিয়ে লং ড্রাইভে টাইগার

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে অভিনেতা টাইগার শ্রফের প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। কিন্তু বরাবরই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন এই জুটি।
এবার কথিত প্রেমিকা দিশা পাটানিকে নিয়ে গত শনিবার রাতে লং ড্রাইভে গিয়েছিলেন টাইগার শ্রফ। এ সময় তারা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন। এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘ফটোগ্রাফার যখন দুজনকে (টাইগার-দিশা) একসঙ্গে ক্যামেরাবন্দি করেন তখন দুজনেই খুব স্বাভাবিক ছিলেন। বিষয়টি এমন যে, সেখানে কিছুই ঘটেনি। তারা খুব ভালো বন্ধু কিন্তু প্রেমের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায় নি।’
এর আগে এক সাক্ষাৎকারে টাইগারের সঙ্গে প্রেম প্রসঙ্গে দিশা বলেছিলেন, ‘টাইগার এবং আমার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। আমরা খুবই ভালো বন্ধু। বন্ধুর সঙ্গে পার্টিতে যাওয়া অথবা ঘোরাঘুরি করা মানেই বিশেষ কিছু নয়। আমি বুঝি, গুঞ্জন আমাদের পেশার একটি অংশ। আমরা অভিনয়শিল্পী। তাই আমরা সব কথা বলতে পারি না। একটি কথা বলার আগে আমরা হাজারবার ভাবি। একটি ভুল কথা বললে, আমার বিরুদ্ধে হাজারটা নেতিবাচক টুইট হবে। আর প্রেম করলে তা বলতে হবে এমন কোনো নিয়ম নেই।’
চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল, গোপনেই বিয়ে করেছেন টাইগার-দিশা। ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে এ গুঞ্জন উঠেছিল। পরে জানা যায়-প্রকাশিত ভিডিওটি ‘বাঘি-টু’ সিনেমার দৃশ্য।
২০১৬ সালে মুক্তি পায় টাইগার-দিশার মিউজিক ভিডিও ‘বেফিকরা’। এতে এ জুটির রসায়ন ভক্তদের ভালো লাগে। এরপর ‘বাঘি-টু’ সিনেমায় জুটিবদ্ধ হন তারা। চলতি বছর সিনেমাটি মুক্তি পেয়েছে।