ঢাকাTuesday , 16 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : খুব শিগগির চালু হতে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’। মানুষকে লেনদেনের স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে এই সেবা। নগদ’ সেবাটি পরিচালিত হবে ‘বাংলাদেশ পোস্টাল অ্যাক্ট এমেন্ডমেন্ট ২০১০’ আইন অনুযায়ী।
২০১০ সালে শুরু হওয়া ডাক বিভাগের পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস ছিল বাংলাদেশের প্রথম ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল ডাক বিভাগের এই সেবাটি। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এই ক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল।
‘নগদ’ সেবার অধীনে গ্রাহকদের অধিকতর লিমিট দেয়ার প্রসঙ্গে ডাক বিভাগের মহা পরিচালক সুশান্ত কুমার মন্ডল বলেন, ‘সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে একশো বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং দেশব্যাপী ৯৮৮৬টি পোস্ট অফিস এবং কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল ফাইন্যান্সিয়াল খাতে যেকোনো অনিয়ম দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে বাংলাদেশ ডাক বিভাগ। উল্লেখ্য, ডাক বিভাগ সফলতার সঙ্গে ওর্য়াল্ড ব্যাংক, রেডক্রস, ইউএনডিপি, এটুআই, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের আওতায় প্রান্তিক পর্যায়ে আর্থিক লেনদেন বহু বছর ধরে সফলতার সঙ্গে করে আসছে। আর এই বিশেষ সেবাটির যথাযথ পরিচালনায় সরকারি দিক নির্দেশনা তো থাকছেই। ফলে এর সঙ্গে অন্য কোনো নিয়ন্ত্রক ব্যবস্থার অধিক্রমন হওয়ার কোনো সুযোগ নেই।’
এছাড়াও সেবাটিকে আরো অভিনবত্বের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সকল নিয়ম মেনে মাস্টার এজেন্ট হিসেবে থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড নিয়োগ দেয়া হয়েছে যাদের রয়েছে এই খাতের পূর্বঅভিজ্ঞতা সম্পন্ন দক্ষ জনবল।
বাংলাদেশের দুই তৃতীয়াংশ মানুষ এখনো যথাযথ কোনো প্রকার আর্থিক সেবার আওতার বাইরে। প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তভুক্তির আওতায় আনার ক্ষেত্রে এবং এই খাতের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এই সেবাটি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞ ডাক বিভাগ।