ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমতিয়াজকে সিদ্ধার্থের ‘না’

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা ইমতিয়াজ আলী। খুব শিগগির নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের জন্য সিদ্ধার্থ মালহোত্রাকে প্রস্তাব দিয়েছিলেন এই নির্মাতা। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্টুডেন্ট অব দি ইয়ার খ্যাত অভিনেতা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘ইমতিয়াজ আলীর সঙ্গে দেখা করেছেন সিদ্ধার্থ। এ নির্মাতার কাছে দুটি চিত্রনাট্য ছিল। তারা একটি নিয়ে আলোচনা করেছেন, সিদ্ধার্থ এটি পছন্দও করেছেন কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। দ্বিতীয় যে চিত্রনাট্য রয়েছে সেটিতে কার্তিক আরিয়ান অভিনয় করছেন।’
সূত্রটি আরো বলেন, ‘ইমতিয়াজ আলী আগামী বছর ফেব্রুয়ারিতে সিদ্ধার্থের ডেট চাইছিলেন, কিন্তু একই সময়ে বিক্রম বাত্রার বায়োপিকের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেতা। জব হ্যারি মেট সেজাল পরিচালককে জানিয়ে দিয়েছেন তিনি সেই তারিখ পরিবর্তন করতে পারবেন না এবং বিনয়ের সঙ্গে সিনেমাটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির গল্প একজন সৈনিকের সঙ্গে রোমান্স নিয়ে। এদিকে ইতোমধ্যে আইয়ারি সিনেমায় সৈনিকের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ। এছাড়া বিক্রম বাত্রার বায়োপিকেও একই রকম চরিত্রে দেখা যাবে তাকে। এ জন্য এর পরিবর্তে নিখিল আদভানির ব্যানারে সব্যমেভ জয়তে সিনেমাখ্যাত পরিচালক মিলাপ জাভেরির একটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন সিদ্ধার্থ।
বর্তমানে জবরিয়া জোড়ি সিনেমার শুটিং করছেন সিদ্ধার্থ। এতে তার বিপরীতে অভিনয় করছেন পরিণীতি চোপড়া। হাসি তো ফাসি সিনেমার পর ফের জুটিবদ্ধ হচ্ছেন তারা। সিনেমাটি প্রযোজনা করছেন একতা কাপুর ও শৈলেশ সিং। এটি পরিচালনা করছেন প্রশান্ত সিং।