ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুবালা নিয়ে পরিবর্তনে বিন্দু কণা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ফজলুর রহমান বাবুর গাওয়া ‘ইন্দুবালা’ শিরোনামের গানটি দুই বাংলাতেই শ্রোতাপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি কলকাতার একটি টিভি চ্যানেলের সংগীত বিষয়ক রিয়েলিটি শো-তে ‘ইন্দুবালা’ গানে কণ্ঠ দেন স্থানীয় এক প্রতিযোগী। কিন্তু গানটির রচয়িতা ও সুরকারের নাম ভুলভাবে উপস্থাপন করা হয়। ‘ইন্দুবালা’ গানটির মূল রচয়িতা বাংলাদেশের গীতিকার দেলোয়ার আরজুদা শরব। সুর করেছেন প্লাবন কোরেশী।
জনপ্রিয় এই গানে এবার কণ্ঠ দিলেন সংগীতশিল্পী বিন্দু কণা। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক ইবরার টিপু। গানটি দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। এ অনুষ্ঠানের পরিকল্পনা, গ্রন্থণা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।
আগামী ২১ অক্টোবর রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে ম্যাগাজিন অনুষ্ঠানটির ২৮তম পর্ব প্রচারিত হবে।