ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোনের কাছে ক্ষমা চাইলেন আলিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তার বড় বোন শাহীন ভাট। চলতি বছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রকাশিত হয় তার প্রথম বই ‘আই হ্যাভ নেভার বিন (আন) হ্যাপিয়ার’। এতে হতাশার সঙ্গে তার লড়াইয়ের বিষয়টি তুলে ধরেছেন শাহীন।
সম্প্রতি ইউটিউবে অলিয়া ভাটের একটি ভিডিও প্রকাশ হয়। এতে বোনের কাছে একটি চিঠি লিখতে দেখা যায় এ অভিনেত্রী। এছাড়া শাহীনের সঙ্গে ছেলেবেলায় আলিয়ার নাচ ও বিভিন্ন আনন্দঘন মুহূর্তও রয়েছে। ভিডিওটির মাধ্যমে হতাশার সময়ে বোনের মনের অবস্থা না বোঝার জন্য ক্ষমা চেয়েছেন আলিয়া।
এতে আলিয়া বলেন, ‘আমি যখন দিন শেষে বাড়িতে ফিরি অথবা জীবনের খারাপ সময় পার করি, শুধুমাত্র একবার তোমার বাদামি চোখের দিকে তাকালেই আমার হৃদয় কতটা আলোকিত হয়ে ওঠে তোমাকে বোঝাতে পারব না। যখন আমি তোমার প্রথম বইটি পড়েছি, যেটি লিখতে তোমার অনেক সাহস ও সততার প্রয়োজন হয়েছে কারণ এই চিঠি লেখাটাই আমার অনেক কঠিন মনে হচ্ছে। আমার অনেক খারাপ লাগছে। কারণ ২৫ বছর একসঙ্গে থেকেও আমি তোমার হতাশ নীরব মুহূর্তগুলোতে তোমাকে বুঝতে পারিনি। এত বড় বিষয়টি আমি ধরতে পারিনি।’
বোনের কাছে ক্ষমা চেয়ে আলিয়া ভিডিওটিতে বলেন, ‘আমি জানি আমরা তোমার কাছে ক্ষমা চাইছি বিষয়টি তোমার ভালো লাগবে না, তবুও ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার মনে হয়, আমরা তোমাকে ভালোবাসি তারপরও বুঝতে পারিনি ওই সময় তোমাকে কী ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হয়েছে।’
দেখুন : বোনের কাছে ক্ষমা চাইলেন আলিয়া