ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালি হাতেই বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজটাও এক ম্যাচ বাকি থাকতেই হেরেছিল জিম্বাবুয়ে। রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা জিম্বাবুয়ের জন্য ছিল একটি জয় পাওয়ার শেষ সুযোগ। কিন্তু বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি, ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে।
বেনোনিতে বৃষ্টির কারণে শেষ ম্যাচে টসই হতে পারেনি। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তিন ম্যাচের সিরিজ দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-০ ব্যবধানে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিকরা জিতেছিল ৩-০ তে।
দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতেই মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। আগামী ২১ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।