ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিনগুণ বেশি বেতনে মেসিকে চেয়েছিল সিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়োগ দিয়েছিল ম্যানচেস্টার সিটি। বার্সেলোনার প্রাক্তন কোচ গার্দিওলাকে নিয়োগ দেওয়ার পর বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসিকে চেয়েছিল সিটি। বার্সার চেয়ে তিনগুণ বেশি বেতনে মেসিকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ম্যানসিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক।
সম্প্রতি স্প্যানিশ এক গনমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে মেসিকে এমন লোভনীয় প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন খালদুন। এ প্রসঙ্গে ম্যানসিটি চেয়ারম্যান বলেন, ‘আমরা গার্দিওলাকে তার (মেসি) সঙ্গে কথা বলতে বলেছিলাম। আমরা তাকে বার্সার চেয়ে তিনগুণ বেশি বেতনের প্রস্তাব দিয়েছিলাম। তবে মেসি সেই প্রস্তাব গ্রহণ করেননি।’
স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনায় মোট চারটি মৌসুম খেলেছিলেন মেসি। ওই সময়ে দুটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৪টি শিরোপা জিতে বার্সা। ম্যানসিটির কর্তাব্যক্তিরা ভেবেছিলেন, গার্দিওলার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় হয়তো তার প্রস্তাবে সাড়া দিতে পারেন মেসি। কিন্তু শৈশবের ক্লাবের প্রতি ভালোবাসার কথা জানান দিতে আরবীয় ধনকুবেরদের লোভনীয় প্রস্তাবও টলাতে পারেনি মেসিকে।
বার্সার জার্সিতে চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন মেসি। সব প্রতিযোগিতায় এবারের মৌসুমে এ পর্যন্ত ১১ গোল করেছেন। এছাড়া সতীর্থদের ৫ গোলে ভূমিকা ছিল তার। বর্তমান চুক্তি অনুয়ায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকার কথা রয়েছে মেসির।