ঢাকাMonday , 15 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Link Copied!

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জ‌বি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ‌তে ১ হাজার ১৭৮টি আসনের বিপরীতে ৫ হাজার ৫০৭ জন পরীক্ষার্থীর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। যেসব শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় রয়েছে তারা আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা হতে ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিষয় পছন্দ করতে পারবে। প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয় পছন্দ করতে হবে।
ভর্তি সংক্রান্ত নির্দেশনা ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।