ঢাকাSunday , 14 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরে গাঁটছড়া বাঁধছেন কপিল

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা। বিরতি ভেঙে খুব শিগগির তার শো নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। পাশাপাশি ভক্তদের আরো একটি সুখবর দিলেন কপিল। আগামী ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
গিনি চাতার্থের সঙ্গে অনেকদিন ধরেই প্রেম করছেন কপিল। তার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন জনপ্রিয় এ কমেডিয়ান। ডিসেম্বরে বিয়ের সিদ্ধান্ত হলেও এখনো তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কপিল শর্মা বলেন, ‘আমার মা অনেকদিন থেকেই বিয়ে করতে বলছিল। হঠাৎ করেই আমার মনে হলো, বয়স বেড়ে যাচ্ছে। তারপর ভাবলাম, দুই তিন বছর পর যদি সে (গিনি) বিয়ে করতে রাজি না হয়, তাহলে কেউ আমাকে বিয়ে করবে না।’
নিজ শহর অমৃতসরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন কপিল। গিনির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, পাঞ্জাবি প্রথা অনুযায়ী চারদিনব্যাপী বিয়ের আনুষ্ঠানের আয়োজন করা হবে। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনরা পাঞ্জাবে হাজির হবেন। পাশাপাশি পরবর্তীতে মুম্বাইয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।