ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরের হয়ে খেলতে নেমে সালাহর চোট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্লাব ফুটবলের বিরতিতে দেশের হয়ে খেলতে নেমে চোটকে সঙ্গী করেছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বে মিশরের হয়ে সোয়াজিল্যান্ডের বিপক্ষে জয়ের ম্যাচে পেশির চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
শুক্রবার সোয়াজিল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন মিশরীয় তারকা ফুটবলার সালাহ। তবে রেকর্ড গড়ার আনন্দ চোটের কারণে ম্লান হয়ে যায়। দলের জয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন সালাহ। কর্নার কিক থেকে সরাসরি শটে প্রতিপক্ষের জাল কাঁপান তিনি।
পেশিতে চোট লাগার পর সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেও এসেছিলেন সালাহ। কিন্তু খেলার অবস্থায় ফিরতে না পারায় তাকে তুলে নেন মিশরের কোচ। ধারণা করা হচ্ছে হ্যামস্ট্রিংয়ের সমস্যায়ও ভুগতে পারেন সালাহ। তবে পরীক্ষা শেষে সবকিছু জানা যাবে। ম্যাচে আগেই তিনজন বদলি খেলোয়াড় নামিয়ে ফেলায় তার বদলি হিসেবে আর কাউকে নামানো সম্ভব ছিল না, ফলে ১০ জনের দল নিয়েই ম্যাচ শেষ করে মিশর।
বাছাইপর্বে এই নিয়ে তিন ম্যাচের দুটিতেই জিতলো তারা। ম্যাচ শেষে সমর্থকদের আশ্বস্ত করে মিশরের সহকারী কোচ হ্যানি রামজি জানিয়েছেন, সালাহ’র ইনজুরি খুব বেশি মারাত্মক নয়।
কর্নার কিক থেকে গোল করে আফ্রিকান কাপ অব ন্যাশনসের বাছাইপর্বে মিশরের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড (১৩ গোল) করেছেন সালাহ। এর আগের রেকর্ডটি ছিল হোসাম হাসানের। সবমিলিয়ে মিশরের হয়ে এটি সালাহর ৪০তম গোল, যা আফ্রিকান দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি গোল আছে তারই স্বদেশী হাসান এল শাজলি (৪৪ গোল) এবং হাসানের (৭৯ গোল)। তবে বর্তমান ফর্ম ধরে নিয়মিত খেলতে থাকলে তাদের ছাড়িয়ে যেতে পারেন লিভারপুলের হয়ে গত মৌসুমে ৪৪ গোল পাওয়া সালাহ।