ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের ম্যাচে গ্রুপ-২ এর ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। রোমেলু লুকাকুর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারায় বেলজিয়াম।
ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে চমক দেখালেও সম্প্রতি নিজেকে হারিয়ে খুঁজছিলেন লুকাকু। তবে এবার দেশের জার্সিতে খেলতে নেমে জোড়া গোল করে বেলজিয়ামকে একাই জয় এনে দিয়েছেন তিনি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে লুকাকু বেলজিয়ামকে এগিয়ে দেন। গোল হজমে পিছিয়ে পড়ে আক্রমণে গতি বাড়ায় সুইজারল্যান্ড। ফলে ম্যাচের ৭৬ মিনিটেই সমতায় ফিরতে সক্ষম হয় দলটি। এ সময় সুইসদের হয়ে সমতাসূচক গোলটি করেন মারিও গাভরানোভিচ।
দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণে এক সময় মনে হয়েছিল সমতায় শেষ হবে ম্যাচটি। কিন্তু ম্যাচের শেষ সময়ে আবারো বেলজিয়ামে সাফল্য এনে দেন লুকাকু। ম্যাচের ৮৪তম মিনিটে লুকাকু দ্বিতীয় গোলে ব্যবধান গড়তে সক্ষম হয় বেলজিয়াম। তার নৈপুণ্যে শেষপর্যন্ত ২-১ গোলের জয়ে হাসি মুখে মাঠ ছাড়তে সক্ষম হয় লুকাকু-হ্যাজার্ডরা। এই ম্যাচে জয়ের ফলে উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম।