ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চেজের সেঞ্চুরি, উমেশের ৬ উইকেট

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৯৮ রানে। আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই সেটিকে সেঞ্চুরিতে রূপান্তর করলেন রোস্টন চেজ।
ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন চেজ। ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ৩১১ রানে। ভারতীয় পেসার উমেশ যাদব নিয়েছেন ৬ উইকেট।
১১৩ রানেই ৫ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ যে তিনশ পার করতে পেরেছে, এর বড় কৃতিত্ব চেজেরই। সপ্তম উইকেটে কাল জেসন হোল্ডারের (৫২) সঙ্গে ১০৪ রানের জুটিতে দলকে টেনে তোলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা সাড়ে তিনশ হবে বলেও মনে হচ্ছিল প্রথম দিন শেষে। ৭ উইকেটে ২৯৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছিল তারা। তবে এদিন সফরকারীরা টিকতে পেরেছে মাত্র ৬.৪ ওভার। আগের দিনের সঙ্গে যোগ করতে পেরেছে ১৬ রান।
দিনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে ৯৯-এ পৌঁছে যান চেজ। ওভারের শেষ বলে দেবেন্দ্র বিশুকে বোল্ড করেন উমেশ। পরের ওভারে কুলদীপ যাদবকে মিড উইকেটে ঠেলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন চেজ। ভারতের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি।
খানিক বাদে উমেশের বলে বোল্ড হয়ে যান চেজ। ১৮৯ বলে ৮ চার ও এক ছক্কায় ১০৬ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। চেজের উইকেট নিয়ে উমেশ পূর্ণ করেন পাঁচ উইকেট। পরের বলে শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতিও টানেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে তার হ্যাটট্রিকের সম্ভাবনাও থাকল।
৮৮ রানে ৬ উইকেট নিয়েছেন উমেশ। ৩৯ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন ৩০ বছর বয়সি পেসার। ২০১২ সালে পার্থে ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই পেয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয়বার পাঁচ উইকেট নিতে লেগে গেল ৩৪ ম্যাচ! ৮৫ রানে ৩ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।