ঢাকাSaturday , 13 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি সিরিজও দক্ষিণ আফ্রিকার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের সহজ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীরা তা অব্যাহত রেখেছে টি-টোয়েন্টিতেও। কাল আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান তুলেছিল জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা সেটি পেরিয়ে গেছে ২৬ বল বাকি থাকতেই।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই সলোমন মিরের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। এর মাঝে হ্যামিল্টন মাসাকাদজা (২১), ব্রেন্ডন টেলর (২৯) ও শেন উইলিয়ামস (৪১) যা একটু লড়াই করেছেন।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন ও রবি ফ্রাইলিঙ্ক নিয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট পেয়েছেন তাবারাইজ শামসি।
লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার সবাই দুই অঙ্ক ছুঁয়েছেন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। রাসি ফন ডার ডুসেন (১৩), কুইন্টন ডি (২৬) ও ফাফ ডু প্লেসি (১২)- ওপরের দিকের তিন ব্যাটসম্যান ফেরেন ৫৮ রানের মধ্যেই।
এরপর চতুর্থ উইকেটে হেনরিখ ক্লাসেনের ( ১৫ বলে ২২) সঙ্গে ৪৪ রান ও পঞ্চম উইকেটে ডেভিড মিলারের সঙ্গে অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটিতে স্বাগতিকদের জয়ের বন্দরে পৌঁছে দেন জেপি ডুমিনি।
২৬ বলে ৩ চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন ডুমিনি। ১৩ বলে ৪ চারে ১৯ রানে অপরাজিত ছিলেন মিলার।
পুরো সিরিজে একটি ম্যাচও জিততে না পারা জিম্বাবুয়ে রোববার বেনোনিতে শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে তারা।