ঢাকাFriday , 12 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পলাশের গানে মোশাররফ করিম

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর পলাশের গানে তাকে দেখা যাবে। ‘সাদা মনের মানুষ’ শিরোনামের গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন।
‘সাদা মনের মানুষ’ গানটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গত ঈদুল আজহায় বাংলাভিশনে প্রচারিত আলোচিত নাটক ‘উগান্ডা মাসুদ’-এর টাইটেল গান ছিল এটি। দয়াল সাহা ও জাকারিয়া সৌখিনের রচনায় নাটকটি পরিচালনা করেন জাকারিয়া সৌখিন। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া প্রমুখ। ভিডিওতে এই জুটিকে খুঁজে পাবেন দর্শক।
ঈদের বিশেষ এই নাটকটি প্রচারের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলে। কিশোর পলাশ জানান, গানটি শুনে বহু দর্শক আমাকে সাধুবাদ জানিয়েছেন। এমনকি গানটিকে নতুনভাবে ইউটিউবে প্রকাশের জন্য অনেকেই অনুরোধ জানিয়েছেন। মূলত শ্রোতা-ভক্তদের প্রতি শ্রদ্ধা রেখে জি সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছি।’
‘ভাঙা তরী ছেঁড়া পাল’-খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর পলাশ নিয়মিত মাটির সুর, হৃদয়ের অব্যক্ত কথা মালার গান করে যাচ্ছেন। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তবে এবার শারদীয় দুর্গোৎসবে নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কিশোর পলাশ।