ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অধিনায়ক ছাড়াই পাকিস্তানের নারী দল ঘোষণা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের। যার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। কিন্তু সহ অধিনায়ক হিসেবে জাভেরিয়া খান থাকলেও ১৫ সদস্যের দলে নেই অধিনায়কের নাম।
পাকিস্তান নারী দলের নিয়মিত অধিনায়ক বিসমাহ মারুফ চোটের কারণে দলের বাহিরে আছেন। তাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজে সহ অধিনায়ক জাভেরিয়ার অধীনে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হারায় পাকিস্তান। যদিও একমাত্র ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ।
টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল : জাভেরিয়া খান (সহ অধিনায়ক), নাহিদ খান, আয়েশা জাফর, মুনিবা আলী, সিদ্রা আমিন, উমাইমা সোহেইল, নিদা দার, সানা মির, সিদ্রা নেওয়াজ (উইকেটকিপার), নাশ্রা সান্ধু, আনুম আমিন, নাতালিয়া পারভেজ, আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ, আইমান আনোয়ার।