ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেনের বিপক্ষে নেই বেল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ওয়েলসের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেল। চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর মাঠে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি বেল। শনিবার লা লিগায় দেপোর্তিভোর মাঠে রিয়ালের ১-০ গোলে হারের ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ কোচ জুলেন লোপতেগুই বেলের পেশির চোটের কথা জানান।
এই চোটের কারণেই বৃহস্পতিবার স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারবেন না বেল। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েলসের কোচ রায়ান গিগস। আগামী মঙ্গলবার নেশনস লিগে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষেও বেলের খেলা নিয়ে আছে অনিশ্চতায়।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গিগস বলেছেন, ‘গ্যারেথ কিছুটা পেশির সমস্যায় ভুগছে এবং স্পেনের বিপক্ষে সে থাকছে না। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমরা প্রতিদিন তাকে পর্যবেক্ষণ করছি। আমি বলতে পারি, আয়ারল্যান্ড ম্যাচে তার খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি।’