ঢাকাThursday , 11 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরুণের সঙ্গে রোমান্স করতে চান কাজল

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। অভিনয় ক্যারিয়ারে অনেকের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ অভিনেত্রী জানিয়েছেন, বরুণ ধাওয়ানের সঙ্গে রোমান্স করতে চান তিনি।
প্রথা ভেঙে এখন অসম বয়সি জুটি নিয়ে সিনেমা নির্মাণ করছেন বলিউড নির্মাতারা। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে জুটি বাঁধেন রণবীর কাপুর। একই বছর কি অ্যান্ড কা সিনেমায় দেখা যায় কারিনা কাপুর ও অর্জুন কাপুর জুটি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ফ্যানি খান সিনেমায় দেখা যায় ঐশ্বরিয়া-রাজকুমার রাওকে।
এমন অসম জুটি নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কাজল বলেন, ‘অবশ্যই, কেন নয়? কিন্তু সিনেমাটির গল্প কী ধরনের তার ওপর নির্ভর করবে। আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু সম্পূর্ণটা চিত্রনাট্যের ওপর নির্ভর করবে। যদি এটি ভালো হয়, আমি অবশ্যই অভিনয় করব।’
এক্ষেত্রে কার সঙ্গে জুটি বাঁধতে চান জানতে চাওয়া হলে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে অভিনেত্রী বলেন, ‘বরুণ ধাওয়ান হতে হবে। সে খুবই মিষ্টি ছেলে এবং তার সঙ্গে অভিনয় করেও খুব মজা। দিলওয়ালে সিনেমার শুটিংয়ে তার সঙ্গে অনেক ভালো সময় কেটেছে। যদি বয়সে ছোট কারো সঙ্গে রোমান্স করতে হয় তাহলে তার সঙ্গেই করব।’