ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টিতেও জয়ে শুরু প্রোটিয়াদের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে ইমরান তাহিরের ঘূর্ণিতে প্রথম ম্যাচেই ৩৪ রানে জয় পেয়েছে প্রোটিয়ারা।
টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করেছে প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ১২৬ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শুরুতেই ইমরান তাহিরের আক্রমণের শিকার হয়। দলীয় ৬ রানেই ওপেনার চামু চিবাবাকে ফিরিয়ে আক্রমণের সূচনা করেন তাহির। দলীয় ১১ রানে যেতেই আরেক ওপেনার হ্যামিল্টন মাসকাদজাকে ফিরিয়ে টপ অর্ডার ধসিয়ে দেন প্রোটিয়া এ স্পিনার। একসময় দলীয় ৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। দলটির হয়ে পিটার মুর সর্বোচ্চ ৪৪, ব্রেন্ডন মাভুতা ২৮ ও সেন উইলিয়ামস ২১ রান করেন। শেষপর্যন্ত ১২৬ রানে পৌঁছতেই অলআউট হয়ে যায় সফরকারী।
বল হাতে ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন তাহির। তার সঙ্গে দুটি করে উইকেট নেন জুনিয়র দালা ও আন্দিলে ফেলুকাওয়ে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন রশি ফন ডার ডুসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে মিলারের ব্যাট থেকে। এছাড়া ৩৪ রান করেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি।
ইস্ট লন্ডনে এ জয়ের ফলে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ অক্টোবর শুক্রবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুযের মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।