ঢাকাWednesday , 10 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তনুশ্রী ইস্যুতে অক্ষয়ের মামলা দায়ের

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী তনুশ্রী দত্ত কয়েকদিন আগে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। বলিপাড়ায় এখন প্রধান আলোচনার বিষয় এটি। শুধু তাই নয়, বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পীরাও তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন। এদিকে অক্ষয় কুমারের সাক্ষাৎকারের একটি ভিডিও ইন্টারনেটে ঘুরে বেড়াছে। যাতে তনুশ্রী দত্তের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় এই অভিনেতাকে।
অক্ষয় কুমারের এই সাক্ষাৎকারটি কেউ সম্পাদনা করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন এই অভিনেতা। আর এজন্য ভারতের বান্দ্রা থানায় মামলা দায়ের করেছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সাইবার পুলিশের কাছে অক্ষয় অভিযোগ করেছেন-এটি বিখ্যাত একজন অভিনেত্রী প্রসঙ্গে অক্ষয়ের দেওয়া পুরোনো সাক্ষাৎকার। কিন্তু সেই ভিডিওটি সম্পাদনা করে তনুশ্রীর নাম সংযোজন করে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। অক্ষয় কুমারের খ্যাতি নষ্ট করার জন্য কেউ এই কাজ করেছেন। থানায় মামলা দায়ের করার পর ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দোষীকে ভারতীয় পেনাল কোড এবং তথ্য-প্রযুক্তি অ্যাক্টে বিচারের মুখোমুখী করা হবে। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে তনুশ্রী জানান, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার একটি গানের শুটিংয়ে নানা পাটেকর তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তিনি এতটাই অস্বস্তিবোধ করেছিলেন যে গানটি থেকে তাকে বেরিয়ে যেতে হয়।
তনুশ্রী যখন অন্তরঙ্গ দৃশ্য করতে অস্বীকৃতি জানায়, তখন নানা পাটেকর নাকি একজন রাজনৈতিক ব্যক্তিকে ডেকে এই অভিনেত্রীকে ভয় দেখান। পরবর্তীতে তার লোকজন এই অভিনেত্রীর গাড়ি ভাঙচুর করে। সম্প্রতি এই ঘটনার ভিডিও প্রকাশিত হলে একটি সংগঠন থেকে তাকে হুমকি দেয়া হয়। তারপর তনুশ্রীকে পুলিশি নিরাপত্তা দেয়া হয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নানা পাটেকর।