ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গানওয়ালার ‘মন ভালো নেই’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা। এবার ‘মন ভালো নেই’ শিরোনামের গান নিয়ে দর্শক-শ্রোতাদের মাঝে হাজির হলেন তিনি। ‘এক মেঘলা দিনে স্বপ্ন দিলাম জড়িয়ে মেঘের ডানায়/ আর দমকা হওয়ায় ভাসিয়ে দিলাম সেই চিঠি তোর জানালায়’ এমন কথার গানটির কথা ও সুর করেছেন সেতু চৌধুরী।
‘মন ভালো নেই’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে শাওনের বিপরীতে মডেল হয়েছেন নিশাত প্রিয়ম। পুরো ভিডিওটির শুটিং হয়েছে মেঘ আর পাহাড়ের কোল ঘেঁষে। এটি যৌথভাবে নির্মাণ করেছেন এ. কে. পরাগ ও ভাস্কর জনি। গতকাল ৮ অক্টোবর এই মিউজিক ভিডিওটি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
গান ও মিউজিক ভিডিও প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, ‘এটি অনেক প্রিয় একটা গান। গানটির স্রষ্টা সেতু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভিডিওটি করার পর গানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেখে মুগ্ধ হলাম। প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছি। এ গান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’