ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোপা ট্রফির দৌড়ে এমবাপে-ক্লুইভার্ট-আর্নল্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফির জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে ঘোষিত এ তালিকায় জায়গা পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ও পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। রোমার ডাচ উইঙ্গার জাস্টিন ক্লুইভার্ট ও লিভারপুলের ইংলিশ ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডও আছেন তালিকায়।
ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’ এর আয়োজনে আগামী ৩ ডিসেম্বর প্যারিসে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণার অনুষ্ঠানে দেওয়া হবে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার।
পুরস্কারটা এবারই প্রথম চালু করা হয়েছে। ২১ বছরের কম বয়সি খেলোয়াড়দের মধ্যে থেকে বেছে নেওয়া হবে সেরাকে। গত বছর না ফেরার দেশে পাড়ি জমানো ব্যালন ডি’অর জয়ী প্রাক্তন ফরাসি ফুটবলার রেমন্ড কোপার নামে পুরস্কারটির নামকরণ করা হয়েছে।
বিজয়ী নির্বাচন করতে বিচারকদের তালিকায় থাকবেন প্রাক্তন ব্যালন ডি’অর জয়ী তারকারা। যেখানে জিনেদিন জিদান, রোনালদিনহো ও ববি চার্লটনের সঙ্গে থাকবেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোও।
এমবাপে একমাত্র খেলোয়াড় যিনি সেরা তরুণ ফুটবলার ও ব্যালন ডি’অর- দুটির সংক্ষিপ্ত তালিকাতেই আছেন।
এবারই প্রথম বর্ষসেরা নারী ফুটবলারকেও পুরস্কৃত করবে ব্যালন ডি’অর। এই জন্য সোমবার ১৫ জনের সংক্ষিপ্ত তালিকাও দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে বিজয়ীকে।
কোপা ট্রফির ১০ জনের সংক্ষিপ্ত তালিকা: কিলিয়ান এমবাপে, জাস্টিন ক্লুইভার্ট, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, হুসেম আউয়ার, প্যাটরিক কাটরন, রিতসু ডোন, জিয়ানলুইজি ডোনাররুম্মা, আমাদু হাইদারা, ক্রিস্টিয়ান পালিসিচ, রদ্রিগো।