ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রয়ে শেষ লিভারপুল-সিটির ম্যাচ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে গতকাল মুখোমুখি হয় দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। দুই দলের টানটান উত্তেজনার ম্যাচটি শেষপর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে।
আনফিল্ডে গতকাল শেষ সময় জয় নিয়ে মাঠ ছাড়ার দারুণ এক সুযোগ পেয়েছিল ম্যানসিটি। কিন্তু প্রতিপক্ষের মাঠে রিয়াদ মাহরেজ পেনাল্টি শট উড়িয়ে মারায় জয়ের উচ্ছ্বাস নিয়ে ফিরতে পারেনি সিটিজেনরা। আর গোল না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লুপের দলকে।
গত মৌসুম থেকেই লিভারপুল ও সিটির মধ্যকার লড়াইগুলো আরো জমজমাট হয়ে উঠেছে। গতকালের ড্রয়ের ফলে লিভারপুলের বিপক্ষে শেষ চার ম্যাচে জয় বঞ্চিত রইলো গার্দিওলার সিটি। গত মৌসুমে লিগে সিটির বিপক্ষে ৪-৩ গোলে জয় পাওয়ার পর চ্যাম্পিয়নস লিগে শেষ আটের দুই ম্যাচেই জয় পেয়েছিল মোহাম্মদ সালাহ-পাওলিনহো-সাদিও মানেরা।
চলতি মৌসুমে লিগে দুই দলের শুরুটা হয়েছে দুর্দান্ত । এখনো পর্যণ্ত কেনো ম্যাচে হারের স্বাদ পায়নি কেউ। গতকাল তাদের ছন্দপতনের উপলক্ষ্য এসেছিল। কিন্তু গোলশূন্য ড্রয়ে সমানে সমান থেকে মাঠ ছাড়ে দু’দল।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন সিটি। ম্যাচের ৬১ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে বল পেয়ে সিটির পোস্টে লক্ষ্যহীন শট নেন মাহরেজ। ৭৫ মিনিটে তার শট ঠেকিয়ে দেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন।
ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ে চার মিনিট আগে ডি বক্সে লেরয় সানেকে লিভারপুলের ভার্জিল ফন ডিক ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু মাহরেজ বল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারলে জয়ের সহজ সুযোগ হাতছাড়া হয় সিটিজেনদের।
এ ড্রয়ের পর ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। সমান ম্যাচ ও পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে চেলসি ও লিভারপুল।