ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ভ্যালেন্সিয়ায় কাটা পড়লো বার্সা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের সেরাটা জানান দিলেও স্প্যানিশ লা লিগায় আবারো বিবর্ণ বার্সেলোনা। এবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারাল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ড্রয়ের ফলে লা লিগায় এ নিয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল বার্সা। ভ্যালেন্সিয়ার মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও প্রথমার্ধেই গোলের শোধ দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। কিন্তু ম্যাচের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।
প্রতিপক্ষের মাঠে শেষপর্যন্ত হার এড়ালেও শুরুতে পিছিয়ে ছিলো বার্সেলোনা। বল মাঠে গড়ানোর দুই মিনিটের মধ্যেই পিছিয়ে কাতালান ক্লাবটি। এ সময় কর্নার থেকে বল পেয়ে বার্সার জালে পাঠান গারায়ের। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের ষষ্ঠ ও দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। তবে জালের দেখা পায়নি দলটি।
ম্যাচের ২৩ মিনিটেই গোলের শোধ দেয় সফরকারী বার্সেলোনা। এ সময়ে লুইস সুয়ারেজের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দারুণ ফিনিশিংয়ে ডান পোস্ট দিয়ে ভ্যালেন্সিয়ার জালে বল জড়ান মেসি। কিন্তু ম্যাচের বাকি সময়ে আরও কেউ জালের দেখা পাননি। ফলে আরও একটি ম্যাচে জয় বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় বার্সাকে।
লা লিগায় এ ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের চূড়া থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে রয়েছে সেভিয়া। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিগে গত চার ম্যাচে জয়বঞ্চিত বার্সা। তাদের সমান ম্যাচ ও পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ।