ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধ্রুবর গানে কলকাতার রাইমা সেন

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। নিয়মিত গান গেয়ে মাত করছেন দর্শক-শ্রোতাদের। এবার ‘তোমার উঁকি ঝুঁকি’ শিরোনামের একটি গান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। আর এ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কলকাতার রাইমা সেন। রাইমার বিপরীতে থাকছেন বাংলাদেশের অপূর্ব। এ ছাড়া এতে ধ্রুব গুহ নিজেও থাকছেন।
তারিক তুহিনের কথায় গানটির সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজনে বরাবরের মতো ছিলেন তরিক আল ইসলাম। কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার।
গল্প নির্ভর এই গান ও ভিডিও প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘গান এবং ভিডিও শুধু দর্শক- শ্রোতাদের নাচানোর জন্য নয়, ভাবানোর জন্যও। আমি আমার আগের গান এবং গানের ভিডিওতে দর্শক-শ্রোতাদের ভাবিয়েছি। এবারের ভিডিওতেও তাই। এই ভিডিওতে ভারতের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি অভিনেত্রী রাইমা সেন এবং বাংলাদেশের অভিনেতা অপূর্ব যুক্ত হয়েছেন, এটা আমার ভক্ত শ্রোতাদের জন্য একটি দারুণ খবর বলে আমি মনে করি। আশা করছি, আমার অতীতের গানের ন্যায় এই গানটিও শ্রোতারা গ্রহণ করবেন। বাকিটা গান প্রকাশের পর বোঝা যাবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে খুব শিগগির গানটি প্রকাশিত হবে বলে জানান ধ্রুব মিউজিক স্টেশন কর্তৃপক্ষ।