ঢাকাMonday , 8 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভিজ্যুয়াল এফেক্টস নিয়ে চিন্তিত আমির

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান। সিনেমায় সবকিছু নিখুঁত চান বলেই এই নামে ডাকা হয় তাকে। এ অভিনেতার পরবর্তী সিনেমা থাগস অব হিন্দোস্তান।
চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি থাগস অব হিন্দোস্তান। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। ইউটিউবে এরই মধ্যে ৫০ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে এটি। তবে সিনেমাটির ভিএফএক্স (ভিজ্যুয়াল এফেক্টস) নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। আর বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত আমির খান।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমির এমন একজন ব্যক্তি যিনি সিনেমা নিয়ে দর্শকের মনোভাব খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন। ট্রেইলার মুক্তির পর ভিএফএক্স নিয়ে দর্শকরা সমালোচনা করায় তিনি কিছুটা চিন্তিত। সিনেমা মুক্তির আগে এ বিষয়ে যতটা সম্ভব ঠিক করার জন্য তিনি টিমের সঙ্গে কথা বলেছেন। তিনি চাইছেন ভিএফএক্সের মান যেন ভালো হয়।’
এছাড়া আমির নাকি কিছু দৃশ্য পরিবর্তনের জন্য নির্মাতাদের অনুরোধ জানিয়েছেন। সূত্রটি বলেন, ‘পুরো বিষয়টি পরিবর্তন করা খুবই কঠিন। তবে কিছু কিছু দৃশ্য পরিবর্তনের ফলে এটি আরো ভালো করা সম্ভব। আর সিনেমাটি মুক্তি পেতে এখনো এক মাসের মতো দেরি রয়েছে।’
থাগস অব হিন্দোস্তান সিনেমাটিতে আমিরের চরিত্রের নাম ফিরাঙ্গি। এছাড়া থাগসদের সর্দার হিসেবে পর্দায় হাজির হবেন অমিতাভ বচ্চন। পাশাপাশি আছেন নির্দয় ইংরেজ শাসক জন ক্লাইভ। এতে ক্যাটরিনার চরিত্রটির নাম সুরাইয়া। তার রূপের জাদুতে ঘায়েল করবেন দর্শকদের। অন্যদিকে তীরের আঘাতে কুপোকাত করতে তৈরি ফাতিমা সানা শেখ। তার চরিত্রের নাম জাফিরা।
থাগস অব হিন্দোস্তান সিনেমাটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে আমির খানের ধুম-থ্রি সিনেমাটি পরিচালনা করেন তিনি। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে থাগস অব হিন্দোস্তান।