ঢাকাSunday , 7 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই কেজি ওজন কমেছে রাকিতিচের

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা একাদশে নিয়মিত হতে নিজের সেরাটা দিয়ে লড়ে যাচ্ছেন ইভান রাকিতিচ। মাঝমাঠে কাতালান ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ সেনানী তিনি। নিজেকে ফিট রাখতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ক্রোয়াট এ তারকা।
চলতি বছরে লা লিগায় অন্য যে কোনো খেলোয়াড়ের কাছ থেকে বেশি দৌঁড়িয়েছেন রাকিতিচ। বার্সা ও জাতীয় দলের হয়ে নিয়মিত মাঠে নামা ও অনুশীলনের জন্য দৌড়ের মধ্যেই থাকতে হয়েছে তাকে। আর এ জন্য দুই কেজি ওজন কমেছে এ মিডফিল্ডারের।
তবে নিজেকে ফিট রাখতে অনেক কিছুই বিসর্জন দিতে হয়েছে রাকিতিচকে। শরীরের কোষের পরিবর্তনের জন্য পাস্তা, রুটি, মিষ্টি, পেস্ট্রি, চকলেট ও পছন্দের বিয়ারকে না বলতে হয়েছে তাকে।
নিজের এমন পরিবর্তন নিয়ে রাকিতিচ বলেন, ‘এটা আমাকে দারুণভাবে সহায়তা করেছে। অনুশীলনে আমি এখন নিজেকে হালকা বোধ করি এবং খেলার জন্য প্রস্তুতি হতে পারি। ২০১৮ সালে এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় মোট ৪৭ ম্যাচে মাঠে নেমেছেন রাকিতিচ।