ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চতুর্থ উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ। রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে আয়োজিত এ মেলার পর্দা নামছে আজ রাত সাড়ে ৮টায়।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলায় গত দুদিনে দর্শনার্থীদের ছিল উপচে পরা ভিড়। মুলতঃ পাঁচ ঘণ্টায় পাসপোর্ট ও গাড়ির রেজিস্ট্রেশনের জন্যও প্রচুর লোকজন এসেছেন মেলায়। এর ব্যতিক্রম দেখা যায়নি আজও। মেলার মাঠে দর্শনার্থী কম দেখা গেলাও এই দুই স্টলের সামনে ছিল ভিড়।
সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীর বেশিরভাগই ছিল বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। আশপাশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজগুলো থেকে মেলায় আসে তারা।
মেলার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্টলের কর্মকর্তারা জানান, সকাল থেকেই প্রয়োজনীয় সেবা নিতে দর্শনার্থীদের প্রচুর ভিড় রয়েছে আমাদের বুথে। আমরাও বুথ বাড়িয়েছি। এ পর্যন্ত দুই শতাধিক মানুষের শিক্ষানবিস লাইসেন্স, ২৫টি গাড়ি পেয়েছে রেজিস্ট্রেশন।
তারা আরো জানান, গত দুদিনে সেবা নিয়েছে এক হাজারেরও বেশি মানুষ। এবারের মেলায় সেবা প্রদানে বিআরটিএ সবার থেকে এগিয়ে থাকবে বলে তাদের প্রত্যাশা।
এছাড়া ইভিএমে কীভাবে ভোট দিতে হবে, সেটি এই মেলায় তুলেছে নির্বাচন কমিশন। আর এই প্রতীকী ভোট দিতে ব্যাপক উৎসাহ দেখা গেছে দর্শনার্থীদের। এই স্টলেও ভোট দিতে এত বেশি ভিড় যে স্টলের কর্তকর্তাদের হিমশিম খেতে দেখা গেছে। এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী। দর্শনার্থীরা প্রতীকী ভোট দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রশ্ন রেখেছেন ইসি কর্মকর্তাদের। আর তারা দিয়েছেন জবাব।
এবার অন্যান্য বছরের তুলনায় উন্নয়ন মেলায় সাধারণ সেবা গ্রহিতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এসব স্টলের মধ্যে শিক্ষা মন্ত্রনালয়ের ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৬টি, কৃষি মন্ত্রণালয় ১৪টি, স্বাস্থ্য মন্ত্রণালয় ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের নয়টি স্টলে তাদের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করছে।
এবারের মেলায় ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র‍মুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে সরকারের উনয়ন কার্যক্রম জনসাধারণের সামনে উপস্থাপন করা হচ্ছে।
উনয়ন মেলায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, টেকনিক্যাল সেন্টার, আনসার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পাসপোর্ট ও ভিসা অফিস ঢাকা, সমবায় অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর পৃথক পৃথক স্টল রয়েছে।