ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রান-পাহাড়ে চাপা পড়ে ফলোঅনে উইন্ডিজ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাজকোট টেস্টে ভারতের রান-পাহাড়ে চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ভারতের ৬৪৯ রানের জবাবে ১৮১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ক্যারিবীয়রা।
দ্বিতীয় দিনে ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দলের হাল ধরেন রোস্টন চেজ ও কিমো পল। ৬ উইকেটে ৯৪ রান নিয়ে রাজকোটে আজ তৃতীয় দিন শুরু করে সফরকারীরা।
সকালে ভারতীয় বোলারদের সামলে দলের স্কোরটা ১৪৭ পর্যন্ত টেনে নেন চেজ ও পল। ৪৭ রান করা পলকে চেতেশ্বর পূজারার ক্যাচ বানিয়ে ৭৩ রানের এ জুটি ভাঙেন পেসার উমেশ যাদব। খানিক বাদে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চার বলের মধ্যে তুলে নেন চেজ (৫৩) ও শেরমান লুইসের উইকেট। দুজনই বোল্ড হয়েছেন।
এরপর শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতিও টানেন অশ্বিন। ঋষভ পন্তের হাতে স্টাম্পড হয়েছেন গ্যাব্রিয়েল। ১৭ রানে অপরাজিত ছিলেন দেবেন্দ্র বিশু। ৪৮ ওভার খেলতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
অশ্বিন ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২২ রানে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। উমেশ, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব পেয়েছেন একটি করে উইকেট।
৪৬৮ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইনিংস হার এড়ানোর চ্যালেঞ্জে নেমে অবশ্য ৩২ রানেই এই ম্যাচের অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাফেটের ঘাতক সেই অশ্বিনই।
এর আগে তিন সেঞ্চুরিতে ৯ উইকেটে ৬৪৯ রানে ইনিংস ঘোষণা করেছিল ভারত। সর্বোচ ১৩৯ রান আসে অধিনায়ক কোহলির ব্যাট থেকে। অভিষিক্ত পৃথ্বী শ ১৩৪ ও জাদেজা করেন অপরাজিত ১০০ রান। ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি পন্ত।