ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চার মাস নিষিদ্ধ পাকিস্তানের শেহজাদ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অ্যান্টি-ডোপিং নিয়ম ভাঙ্গায় ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে সব ধরনের ক্রিকেট থেকে চার ‍মাসের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শেহজাদের শাস্তি কার্যকর হয়েছে গত ১০ জুলাই থেকে। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সেদিনই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি।
পিসিবির অ্যান্টিং-ডোপিং আইনের দুটি ধারা লঙ্ঘন করেছেন শেহজাদ। অভিযোগ মেনে নিয়েছেন তিনি। তবে পারফরম্যান্স ভালো করার উদ্দেশ্যে কোনো প্রতারণা করেননি বলে জানিয়েছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান।
শেহজাদের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ১০ নভেম্বর। এর মাঝের সময়টায় পুনর্বাসনের অংশ হিসেবে পিসিবির বিভিন্ন অনুষ্ঠানে অ্যান্টিং-ডোপিং বক্তব্য দিতে হবে তাকে।
ডোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পিসিবি চেয়ারম্যান এহসান মনি বলেন, ‘ক্রিকেটারদের নিষিদ্ধ কোনো পদার্থ সেবনের ব্যাপারে আমরা এক বিন্দুও ছাড় দেব না।’