ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হালকা ইনজুরিতে সুয়ারেজ-বুসকেটস-পিকে

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের বিপক্ষে ৪-২ গোলে জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচে বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় কড়া ট্যাকেলের শিকার হয়েছেন। ইনজুরি আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে। ওই ম্যাচের পর বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে বৃহস্পতিবার খেলোয়াড়দের ছুটি দেন। আজ শুক্রবার থেকে শুরু করেছেন অনুশীলন। কারণ, লা লিগায় রোববার যে তাদের ম্যাচ রয়েছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। তবে এই ম্যাচে লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকেকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।
টটেনহ্যামের বিপক্ষের ম্যাচে লুইস সুয়ারেজ ছিলেন টার্গেটে। টটেনহ্যামের রক্ষণভাগের খেলোয়াড়রা বার বার তাকে কড়া ট্যাকেল করেছে। ওই ম্যাচের পর হাঁটুতে অস্বস্তিবোধ করছেন সুয়ারেজ। সে কারণে তিনি উরুগুয়ের জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। তবে রোববার ম্যাচের স্কোয়াড থেকেও তাকে বাদ দেয়নি বার্সা।
এদিকে বুধবার রাতে টটেনহ্যামের এরিক লামেলার কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হন সার্জিও বুসকেটস। সে কারণে কিছুটা উরুর সমস্যায় পড়েছেন তিনি। টটেনহ্যামের খেলোয়াড়দের কড়া ট্যাকেলের শিকার হওয়া আরেক বার্সা তারকা জেরার্ড পিকে। তিনিও ডান হাঁটুতে সমস্যা অনুভব করছেন।
এতো সমস্যা থাকা সত্ত্বেও শুক্রবার পরিপূর্ণ অনুশীলন করেছে বার্সা। যারা সমস্যার মধ্যে আছেন তাদের ব্যাক-আপ হিসেবে বার্সেলোনার ‘বি’ টিমের খেলোয়াড় ওরিওল বুসকেটসে দলে ডেকেছেন ভালভার্দে।