ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমরা কখনোই ডেট করিনি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। স্বামী-পুত্র নিয়ে বেশ ভালোই কাটছে তার সংসার। অন্যদিকে এখনো বলিউডের ‘মোস্ট ইলিজেবল ব্যাচেলর’ তকমা কাটেনি অভিনেতা সালমান খানের। কিন্তু এক সময় এ দুজনের প্রেমের গুঞ্জনে মুখরিত ছিল বলিপাড়া।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন শিল্পা। এ অভিনেত্রী বলেন, ‘আমরা কখনোই ডেট করিনি। সেই সময় অভিনয়শিল্পীদের মধ্যে বেশ ভালো সম্পর্ক থাকত। সালমান খুবই বিনয়ী ও ভালো মানুষ।’
শিল্পা আরো বলেন, ‘আমার মনে আছে, সালমান আমাদের বাড়িতে মাঝ রাতেও আসত। বেশির ভাগ সময়ই আমরা ঘুমিয়ে যেতাম। তখন সালমান ও আমার বাবা বসে মদ খেত। আমার মনে পড়ে, বাবা মারা যাওয়ার পরও সালমান আমাদের বাড়িতে এসে সোজা বারে গিয়ে বসত এবং টেবিলে মাথা রেখে কাঁদত।’
শিল্পা ও সালমান একসঙ্গে আউজার, গর্ব : প্রাইড অ্যান্ড অনার, ফির মিলেঙ্গে ,শাদি করকে ফাঁস গায়া সিনেমায় অভিনয় করেছেন।
খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে শিল্পার। অ্যামাজন প্রাইমের ‘হিয়ার মি, লাভ মি’ রিয়েলিটি শোর সঞ্চালনা করবেন এ অভিনেত্রী। অন্যদিকে বর্তমানে ভারত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান। এতে আরো অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।