ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতিতে নাম লেখাবেন বিজয়?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পীদের রাজনীতিতে নাম লেখানোর বিষয় নতুন নয়। কিছুদিন আগে রাজনীতিতে নেমেছেন রজনীকান্ত, কমল হাসানের মতো তারকারা। এবার রাজনীতিতে নাম লেখানোর ইঙ্গিত দিলেন অভিনেতা বিজয়।
সম্প্রতি তার সরকার সিনেমার সংগীত প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজয়। এই অনুষ্ঠানেই রাজনীতিতে নামার ইঙ্গিত দেন তিনি। তার এই বক্তব্যের পর তামিলনাড়ুর রাজনীতিতে নানা গুঞ্জন শুরু হয়েছে।
বিজয় বলেন, ‘যদি আমি কখনো মুখ্যমন্ত্রী হই, তাহলে নামেমাত্র হবো না, সঠিকভাবে কাজও করব। তামিলনাড়ু থেকে সকল দুর্নীতি দূর করব।’
এ অভিনেতার বক্তব্য প্রসঙ্গে তার ঘনিষ্ঠ একজন জানান, বিজয় তার বক্তব্যের মাধ্যমে সেই সকল অভিনেতাদের কথা বলতে চেয়েছেন যারা রাজনীতিতে নাম লেখিয়েছেন কিন্তু ঠিক মতো রাজনীতি কিংবা অভিনয় কিছুই করছেন না। এছাড়া এর আগে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এ অভিনেতার রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছে রয়েছে।
সরকার সিনেমাটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। এতে আরো অভিনয় করছেন-কীর্তি সুরেশ, বরালক্ষ্মী শরৎকুমার, যোগী বাবু, রাধা রবি প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন এ আর রহমান। চলতি বছর ৬ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।