ঢাকাSaturday , 6 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাদারের নতুন মাল্টিফাংশন প্রিন্টার

Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে এসেছে ব্রাদার ব্র্যান্ডের ট্যাংক সিরিজের নতুন মাল্টিফাংশন (প্রিন্ট/কপি/স্ক্যান/ফ্যাক্স) প্রিন্টার। মডেল: এমএফসি-টি৯১০ডিডাব্লিউ। ইন্টারনেট ও ওয়্যারলেস নেটওয়ার্কের এই প্রিন্টারে রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিং এর সুবিধা। আরো রয়েছে এডিএফ ও এলসিডি ডিসপ্লে।
সর্বোচ্চ ১২৮ এমবি র‌্যাম সমৃদ্ধ এই প্রিন্টারে রয়েছে কালার ফ্যাক্স এর সুবিধা। মোবাইল প্রিন্টিংয়ের সুবিধা সহ এই প্রিন্টারটিতে ১৫০ শিটের ট্রে এবং ৮০ শিটের মাল্টিপারপাস ট্রে রয়েছে। আরো রয়েছে ১টি অতিরিক্ত ব্ল্যাক কার্টিজ সহ মোট দুইটি ব্ল্যাক কার্টিজ। এছাড়াও লাল, নীল ও হলুদ রক্সেগর কার্টিজ রয়েছে।
ব্রাদারের নতুন মডেলের এই মাল্টিফাংশন প্রিন্টারটির মূল্য মাত্র ৩০ হাজার টাকা। ৬৫০০ পেজ প্রিন্ট করার ব্ল্যাক কার্টিজের মূল্য ৭২৫ টাকা এবং ৫০০০ পেজ প্রিন্ট করার কার্টিজের মূল্য ৬৫০ টাকা। সঙ্গে থাকছে ১ বছরের ওয়ারেন্টি। প্রিন্টারটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের যেকোনো শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউসে। আরো জানতে ভিজিট : https://globalbrand.com.bd