ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিষেকে সেঞ্চুরি করে রেকর্ড বুকে পৃথ্বী শ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আজ যে তার টেস্ট অভিষেক হবে, তা জানা গিয়েছিল আগের দিনই। কিন্তু পৃথ্বী শ অভিষেকেই সেঞ্চুরি করবেন, তা কে জানত! ভারতের তরুণ ব্যাটসম্যান অভিষেকে তিন অঙ্ক ছুঁয়ে নাম তুলেছেন রেকর্ড বুকে।
রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ শুরু প্রথম টেস্টে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করেছেন শ। স্পিনার দেবেন্দ্র বিশুকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫৪ বলে ১৯ চারে খেলেছেন ১৩৪ রানের অসাধারণ ইনিংস।
শ সেঞ্চুরি পূর্ণ করেছেন ৯৯ বলে, টেস্ট অভিষেকে যা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। আর সবচেয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ডটা ভারতেরই আরেক ব্যাটসম্যান শিখর ধাওয়ানের। ২০১২-১৩ মৌসুমে মোহালিতে ধাওয়ান তার অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৮৫ বলে। ৯৩ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ।
শ সেঞ্চুরি করলেন ১৮ বছর ৩২৯ দিন বয়সে। অভিষেকে তার চেয়ে কম বয়সে সেঞ্চুরি আছে শুধু আর তিনজনের। এর মধ্যে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ও জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা সেঞ্চুরি করেছিলেন ১৮ বছরে পা দেওয়ার আগেই। আশরাফুল ১৭ বছর ৬১ দিন বয়সে, মাসাকাদজা ১৭ বছর ৩৫২ দিন বয়সে। শর চেয়ে ৬ দিন কম বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সেলিম মালিক। সব মিলিয়ে ১৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি করলেন শ।
শ এখন ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। তার সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার। সব মিলিয়ে শ সপ্তম সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। রেকর্ডটা আশরাফুলের দখলে।