ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরে দাঁড়ালেন স্ট্রাউস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : সাড়ে তিন বছর দায়িত্ব পালনের পর ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। সাবেক এই ইংলিশ অধিনায়ক ক্যান্সার আক্রান্ত স্ত্রী রুথের পাশে থাকতে গত মে মাসে দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন। বুধবার পুরোপুরিই দায়িত্ব ছেড়েছেন ৪১ বছর বয়সি স্ট্রাউস।
সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্ট্রাউস বলেছেন, ‘আমাদের দেশের ক্রিকেটের জন্য সামনের বছরটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠের বিশ্বকাপের পাশাপাশি রয়েছে অ্যাশেজ সিরিজ। এখানে আমাদের দারুণ কিছু করার সুযোগ রয়েছে। এই সময়টায় ইংল্যান্ড ক্রিকেটের জন্য একজন ক্রিকেট পরিচালকের ধারাবাহিক দেখভাল ও সমর্থন খুব দরকার।’
স্ট্রাউসের অনুপস্থিতিতে ক্রিকেট পরিচালকের দায়িত্ব পালন করছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। স্ট্রাউসের উত্তরসূরি খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ফ্লাওয়ারই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বটা পালন করবেন।
আগামী জানুয়ারির মাঝামাঝি ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে স্ট্রাউসের উত্তরসূরি খুঁজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই কাজে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনকে সাহায্য করবেন স্ট্রাউস।