ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেলেগু রিমেক দিয়ে চলচ্চিত্রে সুনীল পুত্র

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুনীল শেঠি। বাবার পথ ধরে ২০১৫ সালে হিরো সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মেয়ে আথিয়া শেঠির। এবার সিনেমা জগতে পা রাখতে যাচ্ছে সুনীল পুত্র আহান।
অনেকদিন আগে থেকেই আহানের বলিউডে অভিষেকের খবর শোনা যাচ্ছে। নিজেকে প্রস্তুত করতে নানা রকম প্রশিক্ষণও নিয়েছেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে এবার পর্দায় দেখা যাবে আহানকে।
চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত তেলেগু সিনেমা আরএক্স হানড্রেড। এর হিন্দি সংস্করণ তৈরি করবেন সাজিদ। এতেই নায়ক হিসেবে ২২ বছর বয়সি আহানকে নির্বাচন করেছেন প্রযোজক।
এ প্রসঙ্গে সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, ‘আমি আরএক্স হানড্রেড সিনেমার রিমেকের স্বত্ব নিয়েছি এবং এর মাধ্যমেই আহানের অভিষেক হবে। ২০১৯ সালে সিনেমাটি মুক্তি পাবে। আমরা এই সিনেমাটি বেছে নিয়েছি কারণ তরুণদের মাঝে এটি ভালো সাড়া ফেলেছে। আমি এমন কয়েকজনের কথা জানি যারা ১০ বারেরও বেশি সিনেমাটি দেখেছে।’
এখন পর্যন্ত শুধু নায়ক হিসেবে আহানকে নির্বাচন করেছেন এ নির্মাতা। সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে থাকবেন এবং পরিচালকের দায়িত্ব কে পালন করবেন তা এখনো নির্ধারণ হয়নি। সাজিদ বলেন, ‘আমরা কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলেছি কিন্তু কাউকে এখন পর্যন্ত নির্ধারণ করিনি।’
ভালোবাসার গল্প নিয়ে নির্মিত তেলেগু সিনেমা আরএক্স হানড্রেড। এটি পরিচালনা করেছেন অজয় ভুপতি। এতে অভিনয় করেছেন কার্তিকেয় গুমাকোন্দা ও পায়েল রাজপুত।