ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুত হচ্ছেন শ্রীদেবীর ছোট মেয়ে

Link Copied!

বিনোদন ডেস্ক : প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। মায়ের পথ ধরে রুপালি জগতে নাম লেখিয়েছেন এ অভিনেত্রীর বড় মেয়ে জানভি কাপুর। কয়েকদিন আগে মুক্তি পেয়েছে তার ধড়ক সিনেমাটি। এবার বলিউডের জন্য প্রস্তুত হচ্ছেন শ্রীদেবীর ছোট মেয়ে জানভি কাপুর।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শরীরিক গড়ন ঠিক করতে কঠোর ডায়েট করছেন খুশি। এছাড়া প্রতিদিন দেড় ঘণ্টা করে ব্যয়াম করছেন। তিনি মনে করছেন, সবকিছুর আগে ফিটনেসটাই সবচেয়ে জরুরি।
এদিকে কয়েকদিন আগে গুঞ্জন ওঠে, বড় বোন জানভির মতো করন জোহরের হাত ধরে সিনেমায় নাম লেখাতে চলেছেন খুশি কাপুর। আর সিনেমাটিতে খুশির সঙ্গে শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে দেখা যাবে। বনি কাপুরের কাছ থেকে এই দায়িত্ব নিয়েছেন করন। যদিও খুশির অভিষেকের বিষয়টি এখনো গোপন রাখা হয়েছে, তবে তারা একটি ভালো চিত্রনাট্য খুঁজছেন।
এর আগে খুশির বলিউডে আগ্রহ নিয়ে এক সাক্ষাৎকারে তার বাবা বনি কাপুর বলেছিলেন, ‘‘আমি বলব না জানভিকে আমি অনুপ্রেরণা জুগিয়েছি। বরং তার যা ইচ্ছা তা করতে উৎসাহ দিয়েছি। কেন কারো প্রতিভা নষ্ট করব? যেমন, সালমান খান বলার আগে আমি বুঝতে পারিনি অর্জুনের (কাপুর) মধ্যে অভিনেতা হওয়ার প্রতিভা রয়েছে। অন্যদিকে আমার বড় মেয়ে আনশুলা পড়ালেখার বিষয়ে আগ্রহী। খুশি প্রথমে মডেলিং করতে চেয়েছিল কিন্তু লক্ষ্য পরিবর্তন করে এখন অভিনেত্রী হতে চায়।’